May 15, 2026, 11:53 pm
ব্রেকিং নিউজঃ
গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায় জিডি রংপুরে প্যানিক বায়িংয়ে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। চলমান এ তেল সংকট থেকে উত্তোরণে প্রয়োজনের বেশি তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছে ডিপোগুলো। সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রায় ১৭ বছরের অচলাবস্থা ও কাঙ্ক্ষিত সেবা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। তিনি হাসপাতালের সব কার্যক্রম সচল করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন। লালমনিরহাট থেকে যাত্রীবাহী একটি বাসের বক্সে করে লক্ষ্মীপুরে আনার পথে দম বন্ধ হয়ে ৪৭টি ছাগল মারা গেছে। গড়েয়ায় শিলাবৃষ্টিতে বিধ্বস্ত ঘর, মেলেনি সরকারি সহায়তা: খোলা আকাশের নিচে ৮৫ বছরের আম্বিয়া ​রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ধাপেরহাটের ৫ জন নিহত।। রংপুর জেলা প্রতিনিধি মোঃ বেলাল মন্ডল ইসরায়েলি পাসপোর্টধারীদের গণহারে আটক করছে মালয়েশিয়া টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত, শোকের ছায়া হায়াতুল আউলিয়া ছাত্র সমন্নয়ক ছাত্রদল নেতাকর্মী সমর্থকদের জন্য জরুরি ঘোষণা: কালিয়াকৈরে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে এক নারী নিহত
নোটিশঃ

গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায় জিডি

গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায় জিডি

 

কামাল পাশা শ্রীপুর গাজীপুর

 

​গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলামের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে তিনি শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) সম্পন্ন করেছেন।

জিডি সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম (৩৭), পিতা- আবুল হোসেন, শ্রীপুর উপজেলার মাওনা এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি অভিযোগ করেছেন যে, বেশ কিছুদিন যাবৎ অজ্ঞাতনামা কিছু ব্যক্তি ‘পারফেক্ট পুরুষ’ এবং ‘Beautiful Bhaluka’ নামক দুটি ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট এবং কুরুচিপূর্ণ প্রচারণা চালিয়ে আসছে।

​অভিযোগে বলা হয়েছে, দুর্বৃত্তরা তার ছবি এবং ভিডিও এডিট করে কুরুচিপূর্ণ লেখা ও অশ্লীল ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। গত ১৯ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭:০০ ঘটিকার সময় পুনরায় উক্ত আইডিগুলো থেকে অপপ্রচার চালিয়ে তার মান-সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়।

​শ্রমিক নেতার বক্তব্য:

শরিফুল ইসলাম জানান, রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে এই কাজ করছে। এতে তার ব্যক্তিগত জীবনের পাশাপাশি জানমালেরও ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই ভবিষ্যতে আইনি ব্যবস্থা গ্রহণের স্বার্থে তিনি বিষয়টি থানায় লিখিতভাবে জানিয়েছেন।

শ্রীপুর থানা পুলিশ সাধারণ ডায়েরিটি (জিডি নং: ১৪৯৬) গ্রহণ করেছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ এবং সংশ্লিষ্ট ডিউটি অফিসার জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. মাজহারুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে।



আমদের ফেসবুক