May 15, 2026, 10:03 pm
ব্রেকিং নিউজঃ
গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায় জিডি রংপুরে প্যানিক বায়িংয়ে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। চলমান এ তেল সংকট থেকে উত্তোরণে প্রয়োজনের বেশি তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছে ডিপোগুলো। সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রায় ১৭ বছরের অচলাবস্থা ও কাঙ্ক্ষিত সেবা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। তিনি হাসপাতালের সব কার্যক্রম সচল করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন। লালমনিরহাট থেকে যাত্রীবাহী একটি বাসের বক্সে করে লক্ষ্মীপুরে আনার পথে দম বন্ধ হয়ে ৪৭টি ছাগল মারা গেছে। গড়েয়ায় শিলাবৃষ্টিতে বিধ্বস্ত ঘর, মেলেনি সরকারি সহায়তা: খোলা আকাশের নিচে ৮৫ বছরের আম্বিয়া ​রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ধাপেরহাটের ৫ জন নিহত।। রংপুর জেলা প্রতিনিধি মোঃ বেলাল মন্ডল ইসরায়েলি পাসপোর্টধারীদের গণহারে আটক করছে মালয়েশিয়া টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত, শোকের ছায়া হায়াতুল আউলিয়া ছাত্র সমন্নয়ক ছাত্রদল নেতাকর্মী সমর্থকদের জন্য জরুরি ঘোষণা: কালিয়াকৈরে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে এক নারী নিহত
নোটিশঃ

বিদেশি বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস জামায়াতের

ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ এর শেষ দিনে বৃহস্পতিবার অংশগ্রহণকারী বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। জামায়াতের এ প্রতিনিধি দলে ছিলেন দলের শিল্প ও বাণিজ্য বিভাগের সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম রাজু, সেক্রেটারি ড. আনোয়ারুল আজিম ও সদস্য মো. মাসুদ কবির।

জামায়াত প্রতিনিধি দলের নেতৃবৃন্দ দলের পক্ষ থেকে বিনিয়োগকারীদের গুড গভর্নেন্সের কথা বলেন। তারা বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগমুক্ত ব্যবসায়িক পরিবেশ ও বিনিয়োগবান্ধব দুর্নীতিমুক্ত পরিবেশের আশ্বাস দেন। পাশাপাশি বিনিয়োগকারীদের উদ্বেগের বিষয়গুলোর ব্যাপারেও ইতিবাচকভাবে সাড়া দেন।

এসময় বিনিয়োগকারীগণ জামায়াতে ইসলামীর কাছে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ব্যাপারে জানতে চাইলে প্রতিনিধি দলের সদস্যগণ বলেন, নারীর ক্ষমতায়নের ব্যাপারে জামায়াতের ভূমিকা ইতিবাচক। তারা রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সুশাসন উপহার দেওয়ার কথাও বলেন।

জামায়াত প্রতিনিধিগণ আরও বলেন, বিগত সময়ে জামায়াতের নেতৃত্বে মন্ত্রণালয় পরিচালনার সময় কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগকারীদের উদ্বেগমুক্ত পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিচ্ছে জামায়াতে ইসলামী।

গত দুইদিনে চায়না, ব্রিটেন, কানাডা ও নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের স বিভিন্ন উদ্বেগের কথা জানানোর প্রেক্ষিতে জামায়াতের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়ে বলা হয়, বিনিয়োগ সম্মেলনে বিদেশিরা বিনিয়োগে উৎসাহিত হবে। একইসঙ্গে স্থানীয় ব্যবসায়ীরাও বিনিয়োগে উৎসাহিত হবে। এই সম্মেলন সংকট উত্তরণে ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা।

জামায়াত প্রতিনিধি দলের সদস্যগণ আরও বলেন, বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। সেইসঙ্গে সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করা হবে। বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা দেওয়া হবে। ওয়ান স্টপ সলিউশন যেন কার্যকরী হয় সেই উদ্যোগ নেওয়া হবে। সকলক্ষেত্রে দুর্নীতিমুক্ত পরিবেশ দেওয়া হবে। প্রফিট ফেরত পাওয়ার ব্যাপারটি সহজতর করা হবে বলে তারা বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন।

জামায়াত প্রতিনিধি দলের সদস্যগণ বলেন, জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেওয়ার পাশাপাশি গুড গভর্নেন্স উপহার দেবে। বাংলাদেশে বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে, প্রকৃতি, বন্দর, নদী ও বন্দর ব্যবহারের সুযোগ রয়েছে। বিনিয়োগকারীরা এসব সুবিধা কাজে লাগাতে পারেন।



আমদের ফেসবুক