May 16, 2026, 12:56 am
ব্রেকিং নিউজঃ
গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায় জিডি রংপুরে প্যানিক বায়িংয়ে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। চলমান এ তেল সংকট থেকে উত্তোরণে প্রয়োজনের বেশি তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছে ডিপোগুলো। সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রায় ১৭ বছরের অচলাবস্থা ও কাঙ্ক্ষিত সেবা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। তিনি হাসপাতালের সব কার্যক্রম সচল করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন। লালমনিরহাট থেকে যাত্রীবাহী একটি বাসের বক্সে করে লক্ষ্মীপুরে আনার পথে দম বন্ধ হয়ে ৪৭টি ছাগল মারা গেছে। গড়েয়ায় শিলাবৃষ্টিতে বিধ্বস্ত ঘর, মেলেনি সরকারি সহায়তা: খোলা আকাশের নিচে ৮৫ বছরের আম্বিয়া ​রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ধাপেরহাটের ৫ জন নিহত।। রংপুর জেলা প্রতিনিধি মোঃ বেলাল মন্ডল ইসরায়েলি পাসপোর্টধারীদের গণহারে আটক করছে মালয়েশিয়া টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত, শোকের ছায়া হায়াতুল আউলিয়া ছাত্র সমন্নয়ক ছাত্রদল নেতাকর্মী সমর্থকদের জন্য জরুরি ঘোষণা: কালিয়াকৈরে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে এক নারী নিহত
নোটিশঃ

চাঁদপুর-৩ : বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

চাঁদপুর-৩ : বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

স্টাফ রিপোর্টার – ইমরান হক

মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে চাঁদপুর-৩(চাঁদপুর সদর ও হাইমচর) আসনের বিএনপি তথা ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

শনিবার (৩ জানুয়ারি ২৬) বেলা ১১টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যাচাই-বাছাইকালে বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

উল্লেখ্য, চাঁদপুর জেলা নির্বাচনের ৫টি আসনের মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। 

মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, মহান আল্লাহ তায়ালার দরবারে আমি শুকরিয়া আদায় করছি। দল আমার ওপর যে আস্থা রেখেছে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ। ধানের শীষ শুধু আমার প্রতীক নয়, এটি এই এলাকার সকল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতীক।

তিনি আরও বলেন,“গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। ইনশাআল্লাহ সম্মিলিত প্রচেষ্টায় চাঁদপুর-৩ আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।



আমদের ফেসবুক