May 15, 2026, 11:53 pm
ব্রেকিং নিউজঃ
গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায় জিডি রংপুরে প্যানিক বায়িংয়ে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। চলমান এ তেল সংকট থেকে উত্তোরণে প্রয়োজনের বেশি তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছে ডিপোগুলো। সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রায় ১৭ বছরের অচলাবস্থা ও কাঙ্ক্ষিত সেবা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। তিনি হাসপাতালের সব কার্যক্রম সচল করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন। লালমনিরহাট থেকে যাত্রীবাহী একটি বাসের বক্সে করে লক্ষ্মীপুরে আনার পথে দম বন্ধ হয়ে ৪৭টি ছাগল মারা গেছে। গড়েয়ায় শিলাবৃষ্টিতে বিধ্বস্ত ঘর, মেলেনি সরকারি সহায়তা: খোলা আকাশের নিচে ৮৫ বছরের আম্বিয়া ​রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ধাপেরহাটের ৫ জন নিহত।। রংপুর জেলা প্রতিনিধি মোঃ বেলাল মন্ডল ইসরায়েলি পাসপোর্টধারীদের গণহারে আটক করছে মালয়েশিয়া টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত, শোকের ছায়া হায়াতুল আউলিয়া ছাত্র সমন্নয়ক ছাত্রদল নেতাকর্মী সমর্থকদের জন্য জরুরি ঘোষণা: কালিয়াকৈরে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে এক নারী নিহত
নোটিশঃ

শ্রীলীলার প্রেমে মজেছেন কার্তিক

প্রেম কিংবা বিয়ের খবর নায়কেরাও গোপনে রাখতে চান। এর পেছনে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে সামাজিক যোগাযোগ মাধ্যম। কারণ প্রেমের খবর প্রকশ্যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীর সংখ্যা কমে যায়। প্রেমের প্রশ্ন উঠলেই গুজব বলে উড়িয়ে দিতে চান, অথবা একটি রহস্যময় উত্তর দেন তারা। এর ব্যতিক্রম নন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। এর আগে সারা আলি খান, জাহ্নবী কাপূর, অনন্যা পাণ্ডের নামের সঙ্গে জড়িয়েছে এই তারকার নাম। এবার যুক্ত হয়েছে দক্ষিণী নায়িকা শ্রীলীলার নামও। কিন্তু নায়ক বলছেন, তিনি সিঙ্গেল।

ভারতীয় গণমাধ্যমের তথ্য, শ্রীলীলা এবং কার্তিকের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। কয়েকদিন আগে কার্তিকের বাড়িতে পার্টিতেও যোগ দিতে দেখা গেছে শ্রীলীলাকে। কার্তিকের মা নাকি ভালোভাবে মেনে নিয়েছেন এই সম্পর্ক। সম্প্রতি উত্তরবঙ্গে ও সিকিমে শ্রীলীলার সঙ্গে শুটিং করছেন কার্তিক। সেখানকার ছোট ছোট ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে শ্রীলীলা ও কার্তিকের ক্যামেরার পেছনের রসায়ন দেখে দুইয়ে-দুইয়ে চার মেলাতে ব্যস্ত অনুরাগীরা। তবে সে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেতা।কার্তিক বলেছেন, ‘‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে যা বলা হয় তার কিছুটা সত্য, কিছুটা মিথ্যা। আমার ব্যক্তিগত জীবন নিয়ে যে এত চর্চা হয়েছে যে আজকাল কারও সঙ্গে আলাপ হলেও অদ্ভুত লাগে।’’

এই নায়ক জানিয়েছেন তিনি ব্যক্তিগত জীবন নিয়ে আরও সচেতন হতে চান। একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘আমি এখনও সিঙ্গেল’’।



আমদের ফেসবুক