May 15, 2026, 11:54 pm
ব্রেকিং নিউজঃ
গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায় জিডি রংপুরে প্যানিক বায়িংয়ে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। চলমান এ তেল সংকট থেকে উত্তোরণে প্রয়োজনের বেশি তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছে ডিপোগুলো। সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রায় ১৭ বছরের অচলাবস্থা ও কাঙ্ক্ষিত সেবা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। তিনি হাসপাতালের সব কার্যক্রম সচল করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন। লালমনিরহাট থেকে যাত্রীবাহী একটি বাসের বক্সে করে লক্ষ্মীপুরে আনার পথে দম বন্ধ হয়ে ৪৭টি ছাগল মারা গেছে। গড়েয়ায় শিলাবৃষ্টিতে বিধ্বস্ত ঘর, মেলেনি সরকারি সহায়তা: খোলা আকাশের নিচে ৮৫ বছরের আম্বিয়া ​রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ধাপেরহাটের ৫ জন নিহত।। রংপুর জেলা প্রতিনিধি মোঃ বেলাল মন্ডল ইসরায়েলি পাসপোর্টধারীদের গণহারে আটক করছে মালয়েশিয়া টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত, শোকের ছায়া হায়াতুল আউলিয়া ছাত্র সমন্নয়ক ছাত্রদল নেতাকর্মী সমর্থকদের জন্য জরুরি ঘোষণা: কালিয়াকৈরে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে এক নারী নিহত
নোটিশঃ

আমাদের হৃদয়ে বাস করছে একেকটা গাজা: সোহরাওয়ার্দী উদ্যানে আজহারী

ফিলিস্তিনে চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ সমাবেশে বক্তব্য রেখেছেন বিশিষ্ট ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

শনিবার (১২ এপ্রিল) বিকাল পৌনে ৪টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চে বক্তৃতা শুরু করেন তিনি। এ কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ’।

মিজানুর রহমান আজহারী বলেন, “আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে, আমাদের একেকজনের হৃদয়ে, বুকের ভেতর বাস করে একেকটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে একেকটা গাজা। আমাদের হৃদয়ে বাস করে একেকটা আল কুদস। আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে।”এ সময় ফিলিস্তিনে চলমান ইসরায়েলি গণগহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে স্লোগান দেন মিজানুর রহমান আজহারী। এ সময় ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ মঞ্চে উপস্থিত ছিলেন।মার্চ ফর গাজা মুসলিমদের ঐক্যের নতুন সেতুবন্ধন
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি মুসলিমদের ঐক্যের নতুন সেতুবন্ধন বলে দাবি করেছেন মিজানুর রহমান আজহারী। শনিবার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে রাজধানীতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মিজানুর রহমান আজহারী বলেন, “আজকের মার্চ ফর গাজা কর্মসূচি নিছক কোনো পদযাত্রা নয়। এটি আমাদের এই অঞ্চলের মুসলিমদের ঐক্যের এক নতুন সেতুবন্ধন রচনা করবে, ইনশাআল্লাহ।”



আমদের ফেসবুক