May 15, 2026, 10:01 pm
ব্রেকিং নিউজঃ
গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায় জিডি রংপুরে প্যানিক বায়িংয়ে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। চলমান এ তেল সংকট থেকে উত্তোরণে প্রয়োজনের বেশি তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছে ডিপোগুলো। সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রায় ১৭ বছরের অচলাবস্থা ও কাঙ্ক্ষিত সেবা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। তিনি হাসপাতালের সব কার্যক্রম সচল করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন। লালমনিরহাট থেকে যাত্রীবাহী একটি বাসের বক্সে করে লক্ষ্মীপুরে আনার পথে দম বন্ধ হয়ে ৪৭টি ছাগল মারা গেছে। গড়েয়ায় শিলাবৃষ্টিতে বিধ্বস্ত ঘর, মেলেনি সরকারি সহায়তা: খোলা আকাশের নিচে ৮৫ বছরের আম্বিয়া ​রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ধাপেরহাটের ৫ জন নিহত।। রংপুর জেলা প্রতিনিধি মোঃ বেলাল মন্ডল ইসরায়েলি পাসপোর্টধারীদের গণহারে আটক করছে মালয়েশিয়া টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত, শোকের ছায়া হায়াতুল আউলিয়া ছাত্র সমন্নয়ক ছাত্রদল নেতাকর্মী সমর্থকদের জন্য জরুরি ঘোষণা: কালিয়াকৈরে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে এক নারী নিহত
নোটিশঃ

রমজানের মানবিক দৃষ্টান্ত: চাঁদপুরে হিলশা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : ইমরান হক

পবিত্র মাহে রমজানের মহিমা ও মানবিকতার চেতনায় চাঁদপুরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক উন্নয়নমূলক সংগঠন হিলশা ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠী ও সাধারণ পথযাত্রীদের মাঝে ইফতার বিতরণ এবং পরবর্তীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১৬ মার্চ বিকাল ৫টা থেকে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটা এলাকায় এই মানবিক কর্মসূচি শুরু হয়। এ সময় দরিদ্র মানুষ ও পথচলতি সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়, যা ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত চলতে থাকে। মানবিক এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হন এবং সংগঠনটির এ উদ্যোগকে স্বাগত জানান।

ইফতার বিতরণ শেষে উত্তর জিটি রোডে অবস্থিত হিলশা ফাউন্ডেশনের অফিস হলরুমে সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং মানবতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কালী মোহন মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ আলম খাঁন, সহ-সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ মহসিন বকাউল, অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান হক, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন পালোয়ান, প্রচার সম্পাদক জামাল আহমেদ আখন্দ, দপ্তর সম্পাদক সুখ রঞ্জন বিশ্বাস, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিভোর সরকার, আইন বিষয়ক সম্পাদক এড. মঞ্জুর মোর্শেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মুক্তার হোসেন গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তাপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ নাঈমুর রহমান দুর্জয়, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ তামিমুল গাজী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আয়েশা বেগম, আন্তর্জাতিক ও প্রবাসী বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম শিখন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম কাউসার, সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক ফখরুদ্দিন, নির্বাহী সদস্য মোঃ আলাউদ্দিন, মোঃ আহসান হাবীব, মোঃ হায়দার আলী, মোঃ আলম খান, মোঃ তামিমুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

রমজানের পবিত্র মাসে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় হিলশা ফাউন্ডেশন-এর এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।



আমদের ফেসবুক