May 15, 2026, 11:43 pm
ব্রেকিং নিউজঃ
গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায় জিডি রংপুরে প্যানিক বায়িংয়ে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। চলমান এ তেল সংকট থেকে উত্তোরণে প্রয়োজনের বেশি তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছে ডিপোগুলো। সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রায় ১৭ বছরের অচলাবস্থা ও কাঙ্ক্ষিত সেবা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। তিনি হাসপাতালের সব কার্যক্রম সচল করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন। লালমনিরহাট থেকে যাত্রীবাহী একটি বাসের বক্সে করে লক্ষ্মীপুরে আনার পথে দম বন্ধ হয়ে ৪৭টি ছাগল মারা গেছে। গড়েয়ায় শিলাবৃষ্টিতে বিধ্বস্ত ঘর, মেলেনি সরকারি সহায়তা: খোলা আকাশের নিচে ৮৫ বছরের আম্বিয়া ​রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ধাপেরহাটের ৫ জন নিহত।। রংপুর জেলা প্রতিনিধি মোঃ বেলাল মন্ডল ইসরায়েলি পাসপোর্টধারীদের গণহারে আটক করছে মালয়েশিয়া টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত, শোকের ছায়া হায়াতুল আউলিয়া ছাত্র সমন্নয়ক ছাত্রদল নেতাকর্মী সমর্থকদের জন্য জরুরি ঘোষণা: কালিয়াকৈরে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে এক নারী নিহত
নোটিশঃ

রাতে বাবার লাশ দাফন, সকালে পরীক্ষায় বসল মেয়ে

ঝালকাঠিতে রাতে বাবার লাশ দাফনের পর সকালে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে মেয়ে সাবরিয়ান ইসলাম সেতু। বৃহস্পতিবার (১০ এপ্রিল) জেলার কাঠালিয়া সদর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সেতু আরবী প্রথমপত্র বিষয়ে পরীক্ষায় অংশ নেয়।

সেতুর বাবা সিরাজুল ইসলাম ইসমাইল (৫০) উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে অফিস সহকারি পদে কর্মরত ছিলেন।

গত বুধবার (৯ এপ্রিল) বিকেলে সিরাজুল ইসলাম ইসমাইল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার রাত সাড়ে ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। স্থানীয় ইউপি মেম্বার মো. বাদল মাহমুদ বলেন, “সিরাজুল ইসলাম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। তার বৃদ্ধা মা, স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। তাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।”

সিরাজুল ইসলামের স্ত্রী সাহিদা বেগম স্বামীকে হারিয়ে এখন পাগল প্রায়। স্বামীর লাশের পাশে বারবার মুর্ছা যাচ্ছিলেন।

কাঠালিয়া সদর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো.আবুল কালাম আজাদ বলেন, “সাবরিয়ান ইসলাম সেতু আমার মাদ্রাসা থেকে এ বছর মানবিক শাখায় দাখিল পরীক্ষা অংশ নিচ্ছে। বাবার মৃত্যুতে তার পরীক্ষায় অংশগ্রহণ থেমে নেই। এ ঘটনায় আমরা শোকাহত।”



আমদের ফেসবুক