সাংবাদিকতার স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতা ওতপ্রোতভাবে জড়িত মেরাজ উদ্দিন সভাপতি টঙ্গী প্রেস ক্লাব রাজু আহম্মেদ তাইজুল : গাজীপুর জেলার টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক, মানবাধিকারকর্মী, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো: মেরাজ উদ্দিন এর সাথে একান্ত সাক্ষাৎ কালে তিনি বলেন। সাংবাদিকতা পেশা অন্যান পেশা থেকে আলাদা হলেও এই সমাজ ও দেশের প্রেক্ষাপট বিবেচনায় খুব বেশি বিচ্ছিন্ন কিছু নয়। জানার অধিকার মানুষের জন্মগত অধিকার এবং এ অধিকারটি মানুষের অন্যসব মৌলিক অধিকারের পরিপূরক অধিকার। সে কারণে জনগণের জানার অধিকার রয়েছে। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যে ভাবে হোক সংবাদ পরিবেশনায় ভুল কিছু ছাপা হলে তা গোচরীভূত হবার সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে নেওয়া উচিত। প্রোয়োজন হলে সংবাদপত্রের যে স্থানে ভুল তথ্য ছাপা হয়েছিল সেখানে সংশোধনী ছাপানো উচিত। সংবাদ পরিবেশনে নিজস্ব মতামত কাঙ্খিত নয়। কোনো সংবাদে কারও বিরুদ্ধে মিথ্যা বা বানোয়াট কোন অভিযোগ উঠলে সংবাদপএের সংশ্লিষ্ট পাতায় তাকে তার প্রতিবাদ করার সুযোগ দেওয়া খুব জরুরি। তথ্য সংগ্রহ, রিপোর্ট লেখা ও প্রকাশের ক্ষেএে তথ্য জানা ও জানানোর অধিকার সাংবাদিকদের রয়েছে বলে আমি মনে করি। সংবাদসূত্র যদি তার নিজের পরিচয় গোপন রাখতে চায়,তবে সংবাদপএ নীতিগতভাবে সে পরিচয় গোপন রাখতে বাধ্য।দেশে মূল্যবোধ ও সংস্কৃতির ভিন্নতা ও বৈচিত্র্যের মাএা অনুযায়ী এ নীতিমালা মেনে চলার মাএা ও প্রবণতা কমবেশি ভিন্নতর হতে পারে। তবে আমাদের সাংবাদিকদের মনে রাখতে হবে, সংবাদমাধ্যমে এমন কোনো সংবাদ বা ছবি প্রচার করা উচিত নয়। যা কোনো বিশেষ পরিস্থিতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। সংবাদ ক্ষেএে রাস্ট্র ও সমাজের তথ্য জনগণের মাঝে ভারসাম্য বজায় রাখতে হবে। সাংবাদিককে সকল স্তরের মানুষের ভালো মন্দ, লাভ ক্ষতির কথা চিন্তা করতে হবে। বাস্তবতার আলোকে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রথম ও প্রধান দায়িত্ব। ঘটনার কোনোরূপ বিকৃত ও পক্ষপাতদুষ্ট রিপোর্ট কাঙ্ক্ষিত নয়। সর্বশেষ আমি বলতে চাই। দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সত্য খোঁজা এবং প্রকাশের স্বাধীনতা ও সুযোগ রক্ষা করা সকল গণমাধ্যম কর্মীদের কর্তব্য।