May 15, 2026, 10:46 pm
ব্রেকিং নিউজঃ
গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায় জিডি রংপুরে প্যানিক বায়িংয়ে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। চলমান এ তেল সংকট থেকে উত্তোরণে প্রয়োজনের বেশি তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছে ডিপোগুলো। সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রায় ১৭ বছরের অচলাবস্থা ও কাঙ্ক্ষিত সেবা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। তিনি হাসপাতালের সব কার্যক্রম সচল করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন। লালমনিরহাট থেকে যাত্রীবাহী একটি বাসের বক্সে করে লক্ষ্মীপুরে আনার পথে দম বন্ধ হয়ে ৪৭টি ছাগল মারা গেছে। গড়েয়ায় শিলাবৃষ্টিতে বিধ্বস্ত ঘর, মেলেনি সরকারি সহায়তা: খোলা আকাশের নিচে ৮৫ বছরের আম্বিয়া ​রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ধাপেরহাটের ৫ জন নিহত।। রংপুর জেলা প্রতিনিধি মোঃ বেলাল মন্ডল ইসরায়েলি পাসপোর্টধারীদের গণহারে আটক করছে মালয়েশিয়া টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত, শোকের ছায়া হায়াতুল আউলিয়া ছাত্র সমন্নয়ক ছাত্রদল নেতাকর্মী সমর্থকদের জন্য জরুরি ঘোষণা: কালিয়াকৈরে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে এক নারী নিহত
নোটিশঃ

গড়েয়ায় শিলাবৃষ্টিতে বিধ্বস্ত ঘর, মেলেনি সরকারি সহায়তা: খোলা আকাশের নিচে ৮৫ বছরের আম্বিয়া ​রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

​গড়েয়ায় শিলাবৃষ্টিতে বিধ্বস্ত ঘর, মেলেনি সরকারি সহায়তা: খোলা আকাশের নিচে ৮৫ বছরের আম্বিয়া
​রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ গড়েয়াশ বয়সের ভারে নুয়ে পড়েছেন ৮৫ বছরের বৃদ্ধা আম্বিয়া বেগম। ঠাকুরগাঁও জেলার গড়েয়া ইউনিয়নের চোঙ্গা খাতা গ্রামের এই বাসিন্দার জীবন সায়াহ্নে এসেও কপালে জোটেনি একটু স্বস্তি। স্বামী নেই, নেই কোনো সন্তানও। অন্যের দ্বারে হাত পেতে যা পান, তা দিয়েই কোনোমতে চলে তাঁর জীবন। কিন্তু সাম্প্রতিক শিলাবৃষ্টি আম্বিয়া বেগমের শেষ আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে। শিলার আঘাতে তাঁর জরাজীর্ণ ঘরের টিনের চাল ফুটো হয়ে ঝাঁঝরা হয়ে গেছে। বর্তমানে বৃষ্টি আর রোদে মানবেতর জীবন যাপন করছেন এই নিঃসন্তান বিধবা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আম্বিয়া বেগম দীর্ঘকাল ধরে ভিক্ষাবৃত্তি করে জীবন অতিবাহিত করছেন। নিজের থাকার মতো একটি ছোট ঘর থাকলেও গত কয়েকদিনের প্রবল শিলাবৃষ্টিতে টিনের চাল ফুটো হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি জমে একাকার হয়ে যায়, ফলে নির্ঘুম রাত কাটাতে হয় তাঁকে।

​আক্ষেপ করে আম্বিয়া বেগম বলেন, “বাবা, আমার তো কেউ নেই। ঘরটা শিলাতে ফুটা হয়া গেছে, বৃষ্টি অইলে সারারাত বসে থাকতে হয়। মেম্বার-চেয়ারম্যানদের কাছে গিয়েছিলাম, কিন্তু কেউ আমার দিকে ফিরেও তাকালো না। জেলা প্রশাসকের কাছেও আবেদন পৌঁছায়নি। আমি এখন কার কাছে যাব?”

​এ বিষয়ে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তারা আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো আর্থিক সহযোগিতা বা অনুদান তাঁর হাতে পৌঁছায়নি। চোঙ্গা খাতা গ্রামের একজন অসহায় প্রবীণ নাগরিকের এমন দুরাবস্থা দেখে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে জেলা প্রশাসকের হস্তক্ষেপ ও আম্বিয়া বেগমের ঘর মেরামতের জন্য জরুরি সরকারি অনুদানের দাবি জানিয়েছেন।

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা

০১৭৪০৮৬১০৮০



আমদের ফেসবুক