May 15, 2026, 10:54 pm
ব্রেকিং নিউজঃ
গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায় জিডি রংপুরে প্যানিক বায়িংয়ে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। চলমান এ তেল সংকট থেকে উত্তোরণে প্রয়োজনের বেশি তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছে ডিপোগুলো। সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রায় ১৭ বছরের অচলাবস্থা ও কাঙ্ক্ষিত সেবা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। তিনি হাসপাতালের সব কার্যক্রম সচল করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন। লালমনিরহাট থেকে যাত্রীবাহী একটি বাসের বক্সে করে লক্ষ্মীপুরে আনার পথে দম বন্ধ হয়ে ৪৭টি ছাগল মারা গেছে। গড়েয়ায় শিলাবৃষ্টিতে বিধ্বস্ত ঘর, মেলেনি সরকারি সহায়তা: খোলা আকাশের নিচে ৮৫ বছরের আম্বিয়া ​রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ধাপেরহাটের ৫ জন নিহত।। রংপুর জেলা প্রতিনিধি মোঃ বেলাল মন্ডল ইসরায়েলি পাসপোর্টধারীদের গণহারে আটক করছে মালয়েশিয়া টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত, শোকের ছায়া হায়াতুল আউলিয়া ছাত্র সমন্নয়ক ছাত্রদল নেতাকর্মী সমর্থকদের জন্য জরুরি ঘোষণা: কালিয়াকৈরে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে এক নারী নিহত
নোটিশঃ

সিনেমায় বিনিয়োগ করেছেন রোনালদো

ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো তথা সিআর সেভেন। ফুটবল জয় করে এবার তিনি নাম লেখাচ্ছেন সিনেমায়। হলিউডের সিনেমায় বিনিয়োগ করবেন তিনি। এ লক্ষে প্রতিষ্ঠা করছেন একটি স্টুডিও। ‘ইউআর-মারভ’ নামে এ প্রকল্পে তার সঙ্গে যৌথভাবে কাজ করছেন হলিউড নির্মাতা ম্যাথিউ ভন।

‘ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে উদ্ভাবনী প্রযুক্তি গ্রহণ’-এমন লক্ষ্যকে সামনে রেখে এ স্টুডিও তথা প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরু। এরই মধ্যে এ প্রতিষ্ঠান থেকে দুটি অ্যাকশন সিনেমাও নির্মিত হয়েছে। সিনেমা দুটির অর্থায়নও করেছেন এই অংশীদারি প্রতিষ্ঠান। তৃতীয় সিনেমা নির্মাণের কাজও এগিয়ে চলছে। মূলত একটি সিনেমারই তিনটি কিস্তি নির্মিত হচ্ছে। প্রথম কিস্তির তথ্য শিগ্গির প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘এটি আমার জন্য একটি উত্তেজনাপূর্ণ অধ্যায়, কারণ আমি ব্যবসায় নতুন উদ্যোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি’। শুধু বিনিয়োগই নয়, সিনেমাটির গল্প ভাবনাও রোনালদোর।

এ প্রসঙ্গে নির্মাতা ভন বলেন, ‘ক্রিশ্চিয়ানো এমন গল্প তৈরি করেছেন যা আমি কখনো লিখতে পারতাম না, এবং আমি তার সঙ্গে অনুপ্রেরণামূলক সিনেমা তৈরি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তিনি একজন বাস্তব জীবনের সুপার হিরো’।



আমদের ফেসবুক