May 16, 2026, 12:39 am
ব্রেকিং নিউজঃ
গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায় জিডি রংপুরে প্যানিক বায়িংয়ে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। চলমান এ তেল সংকট থেকে উত্তোরণে প্রয়োজনের বেশি তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছে ডিপোগুলো। সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রায় ১৭ বছরের অচলাবস্থা ও কাঙ্ক্ষিত সেবা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। তিনি হাসপাতালের সব কার্যক্রম সচল করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন। লালমনিরহাট থেকে যাত্রীবাহী একটি বাসের বক্সে করে লক্ষ্মীপুরে আনার পথে দম বন্ধ হয়ে ৪৭টি ছাগল মারা গেছে। গড়েয়ায় শিলাবৃষ্টিতে বিধ্বস্ত ঘর, মেলেনি সরকারি সহায়তা: খোলা আকাশের নিচে ৮৫ বছরের আম্বিয়া ​রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ধাপেরহাটের ৫ জন নিহত।। রংপুর জেলা প্রতিনিধি মোঃ বেলাল মন্ডল ইসরায়েলি পাসপোর্টধারীদের গণহারে আটক করছে মালয়েশিয়া টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত, শোকের ছায়া হায়াতুল আউলিয়া ছাত্র সমন্নয়ক ছাত্রদল নেতাকর্মী সমর্থকদের জন্য জরুরি ঘোষণা: কালিয়াকৈরে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে এক নারী নিহত
নোটিশঃ

মেক্সিকোর ওপর নিষেধাজ্ঞার হুমকি দিলেন ট্রাম্প

দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে বিরোধের জেরে মেক্সিকোর ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোর বিরুদ্ধে ৮১ বছরের পুরনো চুক্তি ভঙ্গ করা এবং ‘টেক্সাসের কৃষকদের কাছ থেকে পানি চুরি’ করার অভিযোগ এনেছেন তিনি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে পানি বন্টন চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, মেক্সিকোকে প্রতি পাঁচ বছর অন্তর আন্তঃসংযুক্ত বাঁধ এবং জলাধারের মাধ্যমে রিও গ্রান্ডে থেকে ১ দশমিক ৭৫ মিলিয়ন একর-ফুট পানি যুক্তরাষ্ট্রে পাঠাতে হবে। এক একর ফুট পানি দিয়ে অলিম্পিকের আকারের প্রায় অর্ধেক সুইমিং পুল ভরে যায়।

আন্তর্জাতিক সীমানা ও পানি কমিশনের তথ্য অনুসারে, বর্তমান পাঁচ বছরের জলচক্র অক্টোবরে শেষ হচ্ছে, কিন্তু মেক্সিকো প্রয়োজনীয় জলের ৩০ শতাংশেরও কম পাঠিয়েছে।

বৃহস্পতিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, “১৯৪৪ সালের পানি চুক্তির অধীনে মেক্সিকো টেক্সাসের কাছে ১ দশমিক ৩ মিলিয়ন একর-ফুট পানি পাওনা, কিন্তু দুর্ভাগ্যবশত মেক্সিকো তাদের চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘন করছে। আমার কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স টেক্সাসের কৃষকদের পক্ষে দাঁড়িয়েছেন এবং আমরা শুল্ক এবং এমনকি নিষেধাজ্ঞাসহ ব্যবস্থা নিতে থাকব, যতক্ষণ না মেক্সিকো চুক্তিটি সম্মান করে এবং টেক্সাসকে তাদের পাওনা পানি না দেয়।” মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের কার্যালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।



আমদের ফেসবুক