May 15, 2026, 10:48 pm
ব্রেকিং নিউজঃ
গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায় জিডি রংপুরে প্যানিক বায়িংয়ে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। চলমান এ তেল সংকট থেকে উত্তোরণে প্রয়োজনের বেশি তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছে ডিপোগুলো। সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রায় ১৭ বছরের অচলাবস্থা ও কাঙ্ক্ষিত সেবা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। তিনি হাসপাতালের সব কার্যক্রম সচল করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন। লালমনিরহাট থেকে যাত্রীবাহী একটি বাসের বক্সে করে লক্ষ্মীপুরে আনার পথে দম বন্ধ হয়ে ৪৭টি ছাগল মারা গেছে। গড়েয়ায় শিলাবৃষ্টিতে বিধ্বস্ত ঘর, মেলেনি সরকারি সহায়তা: খোলা আকাশের নিচে ৮৫ বছরের আম্বিয়া ​রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ধাপেরহাটের ৫ জন নিহত।। রংপুর জেলা প্রতিনিধি মোঃ বেলাল মন্ডল ইসরায়েলি পাসপোর্টধারীদের গণহারে আটক করছে মালয়েশিয়া টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত, শোকের ছায়া হায়াতুল আউলিয়া ছাত্র সমন্নয়ক ছাত্রদল নেতাকর্মী সমর্থকদের জন্য জরুরি ঘোষণা: কালিয়াকৈরে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে এক নারী নিহত
নোটিশঃ

লালমনিরহাট থেকে যাত্রীবাহী একটি বাসের বক্সে করে লক্ষ্মীপুরে আনার পথে দম বন্ধ হয়ে ৪৭টি ছাগল মারা গেছে।

লালমনিরহাট থেকে যাত্রীবাহী একটি বাসের বক্সে করে লক্ষ্মীপুরে আনার পথে দম বন্ধ হয়ে ৪৭টি ছাগল মারা গেছে।
এ ঘটনায় ছাগলের প্রতি নিষ্ঠুর আচরণের দায়ে বাসের সুপারভাইজার ও ছাগল মালিকের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুরে এ দণ্ড দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।

দণ্ডপ্রাপ্তরা হলেন-লালমনিরহাট জেলার সাপটানা এলাকার মৃত খায়ের উল্যার ছেলে বাসের সুপারভাইজার মো. আবুল হাসেম ও লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের মো. খোকনের ছেলে ব্যবসায়ী মো. ফারুক।

এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ী ফারুকের।

জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ) লালমনিরহাট থেকে আনিন্দ্য পরিবহনের যাত্রীবাহী একটি বাসে করে ফারুক নামে এক ব্যবসায়ীর ৪৭টি ছাগল লক্ষ্মীপুরে নিয়ে আসা হচ্ছিল। সেইসঙ্গে নোয়াখালীর আরেক ব্যবসায়ীর ৮টি ছাগলও বক্সে ঢুকানো হয়। ছাগলগুলোকে বাসের নিচের বক্সে গাদাগাদি করে রাখা হয়।

দীর্ঘ পথযাত্রা, তীব্র গরম ও পর্যাপ্ত বাতাসের অভাবে শুক্রবার রাতে একপর্যায়ে দমবন্ধ হয়ে সবগুলো ছাগল মারা যায়।
এ ঘটনার পর ছাগল মালিকের তোপের মুখে পড়ে বাস চালক ও সুপারভাইজার। পরে বিষয়টি জানানো হয় থানা পুলিশকে। পুলিশ দু’পক্ষকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করেন৷ এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ছাগল মালিক মো. ফারুক বলেন, আমার বাবা লালমনিরহাটের হাতিবান্ধা থেকে ছাগলগুলো কিনে বাসে করে লক্ষ্মীপুরে পাঠাচ্ছিল। বাসচালক ও সুপারভাইজারের দায়িত্বে অবহেলার কারণে ছাগলগুলোর মারা গেছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব।

তিনি জানান, গত দুই বছর ধরে এভাবে করে তিনি ওই বাসের বক্সে করে ছাগল নিয়ে আসেন। প্রতি ছাগল প্রতি ভাড়া দিতে হয় তিনশ টাকা করে।

বাসের সুপারভাইজার হাসেম বলেন, বক্সে ফারুকের বাবা ৪৭টি ছাগল এবং নোয়াখালীর আরেক ব্যবসায়ীর ৮টি ছাগল ছিল। পথে ছাগলগুলো ভালো দেখি। নোয়াখালীর চৌরাস্তায় ৮টি ছাগল নামানের সময় দেখি সব ছাগল মৃত পড়ে আছে।

সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন সোহেল রানা বলেন, ছাগলগুলোর প্রতি নিষ্ঠুর আচরণের দায়ে বাসের সুপারভাইজারের পাঁচ হাজার ও ছাগল মালিকের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় দু’পক্ষকে সতর্ক করা হয়। আর মৃত ছাগলগুলোকে মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত হয়েছে।



আমদের ফেসবুক