May 15, 2026, 11:53 pm
ব্রেকিং নিউজঃ
গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায় জিডি রংপুরে প্যানিক বায়িংয়ে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। চলমান এ তেল সংকট থেকে উত্তোরণে প্রয়োজনের বেশি তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছে ডিপোগুলো। সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রায় ১৭ বছরের অচলাবস্থা ও কাঙ্ক্ষিত সেবা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। তিনি হাসপাতালের সব কার্যক্রম সচল করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন। লালমনিরহাট থেকে যাত্রীবাহী একটি বাসের বক্সে করে লক্ষ্মীপুরে আনার পথে দম বন্ধ হয়ে ৪৭টি ছাগল মারা গেছে। গড়েয়ায় শিলাবৃষ্টিতে বিধ্বস্ত ঘর, মেলেনি সরকারি সহায়তা: খোলা আকাশের নিচে ৮৫ বছরের আম্বিয়া ​রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ধাপেরহাটের ৫ জন নিহত।। রংপুর জেলা প্রতিনিধি মোঃ বেলাল মন্ডল ইসরায়েলি পাসপোর্টধারীদের গণহারে আটক করছে মালয়েশিয়া টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত, শোকের ছায়া হায়াতুল আউলিয়া ছাত্র সমন্নয়ক ছাত্রদল নেতাকর্মী সমর্থকদের জন্য জরুরি ঘোষণা: কালিয়াকৈরে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে এক নারী নিহত
নোটিশঃ

দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সত্য খোঁজা প্রকাশ করা সংবাদ কর্মীদের কাজ ডি,এম শাহীন সোহেল

সংবাদ ক্ষেএের স্বাধীনতার মধ্যে নিহিত রয়েছে সামাজিক অঙ্গীকার ও নৈতিক দায়বদ্ধতার মূল্যবোধ। সংবাদক্ষেএকে রাষ্ট্র ও সমাজের তথ্য জনগণের মাঝে ভারসাম্য বজায় রাখার হবে। সংবাদ ক্ষেএের পরিবেশনা শালীনতার গন্ডির মধ্য থাকতে হবে। কোন ব্যাক্তি বা সংস্থাকে প্রতিদ্বন্দ্বী ভেবে এমন কিছু প্রকাশ করা যাবে না যাতে ঐ ব্যাক্তি বা সংস্থার আর্থিক ক্ষতি কিংবা ভাবমূর্তি নষ্ট হয়। সাংবাদিকতা পেশা অন্যান্য পেশা থেকে আলাদা হলেও এই সমাজ ও দেশের প্রেক্ষাপট বিবেচনায় খুব বেশি বিচ্ছিন্ন কিছু নয়।তাই অনেক পেশার মতো গণমাধ্যমকর্মীদের ও নানান ঝুট ঝামেলা, চাপ মোকাবেলা করে কাজ করতে হয়,এটাই বাস্তবতা। প্রতিটি সংবাদমাধ্যমের এমন পরিবেশ প্রয়োজন, যেখানে সে স্বাধীনভাবে কাজ করতে পারে। বস্তুনিষ্ঠ তথ্য এবং পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করা প্রত্যেক সাংবাদিকের নৈতিক দায়িত্ব। ইচ্ছাকৃত বা অনিচ্ছুকৃত যেভাবেই হোক সংবাদ পরিবেচনায় ভুল কিছু ছাপা হলে তা গোচরীভূত হবার সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে নেওয়া উচিত। প্রয়োজন হলে সংবাদপএের যে স্থানে ভুল তথ্য ছাপা হয়েছিল সেখানেই যথাযথ গুরুত্বসহকারে তার সংশোধনী ছাপাতে হবে। একজন সাংবাদিক বা সংবাদ মাধ্যমে কোনো ব্যাক্তির একান্ত জীবন সম্পর্কে হস্তে ক্ষেপ করতে পারে না। সুনির্দিষ্ট আইনে অপরাধী হিসেবে অভিযুক্ত না হওয়া পর্যন্ত কারো প্রাইভেসি ক্ষুণ্ন করা বা তার একান্ত জীবনের ব্যাক্তিগত ব্যাপারে অনুপ্রবেশ করা অনুচিত। আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী কাউকে অপরাধী বলা যাবে না। তথ্য সংগ্রহ, রিপোর্ট লেখা ও প্রকাশের ক্ষেএে তথ্য জানা ও জানানোর অধিকার সাংবাদিকদের রয়েছে। কাউকে কোনো বিষয়ে জোর করে কিছু বলাতে বাধ্য করার অধিকার সাংবাদিকদের নেই। কোনো সংবাদসূএ যদি তার নিজের পরিচয় গোপন রাখতে চান,তবে সংবাদপএ নীতিগতভাবে সে পরিচয় গোপন রাখতে বাধ্য। সাংবাদিককে তার সংবাদসূএের কাছে আস্থা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে এবং তা না করতে পারলে তিনি কোনোদিন সফল সাংবাদিক হতে পারবেন না। কিছু পএিকার মালিকরা স্বার্থসিদ্ধির জন্য এটাকে হাতিয়ার হিসেবে ব্যাবহার করছেন। সাংবাদিকরাও বিভিন্ন সময় তাদের সাংবাদিকতার পরিচয়পএটি ব্যাবহার করে ব্যাক্তিস্বার্থ হাসিল করছেন। তারা নীতিনৈতিকতা মেনে সাংবাদিকতার দায়িত্ব পালন করতে এই পেশায় আসেনি। তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে লাভবান হওয়ার জন্যই সংবাদ পরিবেশ করছেন।



আমদের ফেসবুক