May 15, 2026, 11:53 pm
ব্রেকিং নিউজঃ
গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায় জিডি রংপুরে প্যানিক বায়িংয়ে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। চলমান এ তেল সংকট থেকে উত্তোরণে প্রয়োজনের বেশি তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছে ডিপোগুলো। সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রায় ১৭ বছরের অচলাবস্থা ও কাঙ্ক্ষিত সেবা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। তিনি হাসপাতালের সব কার্যক্রম সচল করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন। লালমনিরহাট থেকে যাত্রীবাহী একটি বাসের বক্সে করে লক্ষ্মীপুরে আনার পথে দম বন্ধ হয়ে ৪৭টি ছাগল মারা গেছে। গড়েয়ায় শিলাবৃষ্টিতে বিধ্বস্ত ঘর, মেলেনি সরকারি সহায়তা: খোলা আকাশের নিচে ৮৫ বছরের আম্বিয়া ​রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ধাপেরহাটের ৫ জন নিহত।। রংপুর জেলা প্রতিনিধি মোঃ বেলাল মন্ডল ইসরায়েলি পাসপোর্টধারীদের গণহারে আটক করছে মালয়েশিয়া টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত, শোকের ছায়া হায়াতুল আউলিয়া ছাত্র সমন্নয়ক ছাত্রদল নেতাকর্মী সমর্থকদের জন্য জরুরি ঘোষণা: কালিয়াকৈরে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে এক নারী নিহত
নোটিশঃ

হিলশা ফাউন্ডেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

হিলশা ফাউন্ডেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার – ইমরান হক

সামাজিক উন্নয়নমূলক সংগঠন হিলশা ফাউন্ডেশন-এর মাসিক সাধারণ সভা ১৪ই ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যা ৭টায় চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় উত্তর জিটি রোডে অবস্থিত ফাউন্ডেশনের অফিস হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভাটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মুক্তার হোসেন গাজী।
সভায় ফাউন্ডেশনের সভাপতি কালী মোহন মন্ডল সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মোঃ আলম খাঁন সভা পরিচালনা করেন।
অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান হক ফাউন্ডেশনের মাসিক আয়-ব্যয়ের বিস্তারিত আর্থিক প্রতিবেদন পেশ করেন। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে উক্ত প্রতিবেদন অনুমোদন করা হয়।

সভায় ফাউন্ডেশনের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষামূলক কার্যক্রম জোরদার করা এবং এলাকার সার্বিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে নিয়মিত সভা আয়োজন, নতুন সদস্য অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং মাসিক চাঁদা ও অনুদান সংগ্রহ কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত থেকে বক্তব্য ও মতামত প্রদান করেন সহ-সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ মহসিন বকাউল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন পালোয়ান, প্রচার সম্পাদক জামাল আহমেদ আখন্দ, দপ্তর সম্পাদক সুখ রঞ্জন বিশ্বাস, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিভোর সরকার, আইন বিষয়ক সম্পাদক এড. মঞ্জুর মোর্শেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মুক্তার হোসেন গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তাপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ নাঈমুর রহমান দুর্জয়, ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ তামিমুল গাজী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আয়েশা বেগম, আন্তর্জাতিক ও প্রবাসী বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম শিখন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম কাউসার, সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক ফখরুদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মোঃ আলাউদ্দিন, মোঃ আহসান হাবীব, মোঃ হায়দার আলী, মোঃ আলম খান, মোঃ তামিমুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সভা শেষে সংগঠনের উন্নয়নমূলক কার্যক্রমকে আরও বেগবান করতে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরিশেষে দেশ ও সমাজের কল্যাণ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



আমদের ফেসবুক