May 15, 2026, 10:02 pm
ব্রেকিং নিউজঃ
গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায় জিডি রংপুরে প্যানিক বায়িংয়ে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। চলমান এ তেল সংকট থেকে উত্তোরণে প্রয়োজনের বেশি তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছে ডিপোগুলো। সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রায় ১৭ বছরের অচলাবস্থা ও কাঙ্ক্ষিত সেবা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। তিনি হাসপাতালের সব কার্যক্রম সচল করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন। লালমনিরহাট থেকে যাত্রীবাহী একটি বাসের বক্সে করে লক্ষ্মীপুরে আনার পথে দম বন্ধ হয়ে ৪৭টি ছাগল মারা গেছে। গড়েয়ায় শিলাবৃষ্টিতে বিধ্বস্ত ঘর, মেলেনি সরকারি সহায়তা: খোলা আকাশের নিচে ৮৫ বছরের আম্বিয়া ​রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ধাপেরহাটের ৫ জন নিহত।। রংপুর জেলা প্রতিনিধি মোঃ বেলাল মন্ডল ইসরায়েলি পাসপোর্টধারীদের গণহারে আটক করছে মালয়েশিয়া টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত, শোকের ছায়া হায়াতুল আউলিয়া ছাত্র সমন্নয়ক ছাত্রদল নেতাকর্মী সমর্থকদের জন্য জরুরি ঘোষণা: কালিয়াকৈরে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে এক নারী নিহত
নোটিশঃ

চাইনিজ রাইফেলের ২০ রাউন্ড গুলি সহ স্বামী স্ত্রী আটক।

কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া অংশুক বৌদ্ধ বিহারের সামনে, টেকনাফ মডেল থানার মোবাইল টিম্- ৭৭ নাইট ডিউটি করাকালীন রঙ্গিখালী থেকে মিনাবাজারগামী একটি সিএনজিকে নিয়মিত তল্লাশীর জন্য সিগন্যাল দিয়ে থামানো হয়।

১১ এপ্রিল দিবাগত মধ্যে রাত সাড়ে ১২ টার সময় একটি সিএনজি তল্লাশি কালে এই গুলি উদ্ধার করা হয়। ধৃতরা হচ্ছে হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজারের ঝিমংখালি গ্রামের মৃত হোছন আলী’র ছেলে মোঃ সেলিম(৩৭) ও হায়দার আলীর মেয়ে রাজিয়া আক্তার পুতুনি(৩০)। তারা স্বামী- স্ত্রী।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, তার নেতৃত্বে কক্সবাজার জেলা পুলিশ সুপার,মোঃ সাইফউদ্দীন শাহীন মহোদয়ের সার্বিক নির্দেশনায় টেকনাফ মডেল থানার মোবাইল টিম্- ৭৭ নাইট ডিউটি করাকালীন এএসআই (নিরস্ত্র) মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ সিএনজি (রেজিঃ নং-কক্সবাজার থ ১১-৭৫৭৬) থামিলে তল্লাশী করা হয়। তখন উক্ত সিএনজি যাত্রীদের তল্লাশী ও জিজ্ঞাসাবাদের এক পযায়ে তাদের দুই জনের নিকট গুলি আছে বলে স্বীকার করে। পরে নিজ নিজ হেফাজতে থাকা ১০ রাউন্ড করে মোট ২০ রাউন্ড গুলি জব্দ করা হয়। আরো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামীদ্বয় উদ্ধারকৃত আলামত(২০) রাউন্ড গুলি পলাতক আসামী রবি আলম”র নিকট হতে সংগ্রহ করে অন্যত্রে পৌঁছাইয়া দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে বলেও স্বাকীর করে। এ বিষয়ে টেকনাফ মডেল থানার মামলা (নং-৩৮, তারিখ-১২/০৪/২০২৫ইং) রুজু করা হয় বলেও জানান ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।



আমদের ফেসবুক