May 15, 2026, 10:51 pm
ব্রেকিং নিউজঃ
গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায় জিডি রংপুরে প্যানিক বায়িংয়ে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। চলমান এ তেল সংকট থেকে উত্তোরণে প্রয়োজনের বেশি তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছে ডিপোগুলো। সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রায় ১৭ বছরের অচলাবস্থা ও কাঙ্ক্ষিত সেবা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। তিনি হাসপাতালের সব কার্যক্রম সচল করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন। লালমনিরহাট থেকে যাত্রীবাহী একটি বাসের বক্সে করে লক্ষ্মীপুরে আনার পথে দম বন্ধ হয়ে ৪৭টি ছাগল মারা গেছে। গড়েয়ায় শিলাবৃষ্টিতে বিধ্বস্ত ঘর, মেলেনি সরকারি সহায়তা: খোলা আকাশের নিচে ৮৫ বছরের আম্বিয়া ​রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ধাপেরহাটের ৫ জন নিহত।। রংপুর জেলা প্রতিনিধি মোঃ বেলাল মন্ডল ইসরায়েলি পাসপোর্টধারীদের গণহারে আটক করছে মালয়েশিয়া টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত, শোকের ছায়া হায়াতুল আউলিয়া ছাত্র সমন্নয়ক ছাত্রদল নেতাকর্মী সমর্থকদের জন্য জরুরি ঘোষণা: কালিয়াকৈরে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে এক নারী নিহত
নোটিশঃ

স্কুলে মোবাইল ফোন ও আইপ্যাড নিষিদ্ধ করল আমিরাত

স্কুলে পড়াশোনার পরিবেশের মান উন্নত করা এবং সার্বিক শৃঙ্খলার উন্নয়নে নতুন নির্দেশনা জারি করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা মন্ত্রণালয়। 

 

নির্দেশনায় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, টেকনিক্যাল টিম ও কর্মচারীদের স্কুল চলাকালে মোবাইল ফোন, আইপ্যাডসহ যে কোনো ধরনের অননুমোদিত ইলেকট্রিক গেজেট আনা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

শিক্ষার্থীরা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকছে কি না, সে বিষয়ে নজরদারি বাড়াতে শিক্ষক ও স্কলপ্রশাসনকে আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, যৌক্তিক কোনো কারণ ছাড়া কোনো শিক্ষার্থী যদি স্কুলে অনুপস্থিত থাকে, তাহলে তা রেকর্ড করা হবে এবং এটি ঐ শিক্ষার্থীর মূল্যায়ন রিপোর্টে নেতিবাচক প্রভাব ফেলবে।

এছাড়া ইমেইল এবং এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থী-শিক্ষকদের স্কুল ইউনিফর্ম পরে আসা বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীদের অপ্রচলিত কিংবা শালীনতাবহির্ভূত যে কোনো স্টাইল এড়িয়ে চলতে বলা হয়েছে।

স্কুলে আসার ক্ষেত্রে শিক্ষার্থীদের যে কোনো একটি পরিষেবা যেমন-ব্যক্তিগত গাড়ি বা স্কুলবাস ব্যবহার করতে পারবে। তবে একসঙ্গে দুইটি পরিষেবা ব্যবহার করা যাবে না। আমিরাতের সব সরকারি-বেসরকারি স্কুলে এই নির্দেশনা কার্যকরের আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।



আমদের ফেসবুক